দিনাজপুর বাসীর কাছে দোয়া চাইলেন!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
হজ্বে যাওয়ার আগে দিনাজপুর বাসীর কাছে দোয়া চাইলেন চিরিরবন্দরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এস এম হারুন- উর-রশীদ স্যার, পবিত্র হজ্ব ব্রত পালনের উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের বর্তমান পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ।
জানা যায়, আগামী ১৬ মে এই গুণী শিক্ষক সৌদি আরব গমন করবেন। প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদের জন্মস্থান দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী এলাকায়। তিনি এর আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ,পরিচালক (অর্থ ও
হিসাব) ও ভেটেরিনারি অনুষদের সাবেক ডীন হিসেবে সফল দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ সাংবাদিকদের মাধ্যমে ওনার সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের নিকট দোয়া কামনা করে বলেন, যেন সুস্থ ও সুন্দর ভাবে পবিত্র হজ্বব্রত পালন করে প্রিয় মাতৃভূমির মাটিতে ফিরতে পারি ইনশাআল্লাহ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান