দুলালপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা জোর পূর্বক গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর ভিটিচিনাদী গ্নামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে, গত ১০ইং নভেম্বর লাল মিয়ার(৫৬) বসত ভিটায় হামলা চালায় তার ই আপন ছোট ভাই, আসাদ(৪৫)এর নেতৃত্বে শুক্কুর আলী,(২৮) তারা মিয়া(৬০) সঙ্গীয় ৭/৮ জনের একটি দল রাম দা, চাপাটি, লোহার রড নিয়ে লাল মিয়ার বসত বাড়িতে হামলা চালায়, ওই সময় লাল মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী তাসলিমা সেতু (৪২)আব্দুর রকমান (১৬)মোহাম্মদ (১২)নূরতাজ (২৫) কে এলো পাতাড়ি বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় তাঁদের ডাক চিৎকারে এলাকা বাসি এগিয়ে আসলে তারা হুমকি দেয় যে,জমিতে গেলে তাদেরকে হত্যা করবে বলে শাসিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহতদের নিয়ে শিবপুর মডেল থানায় গেলে, ডিউটি অফিসার তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে বলেন। শিবপুর থানায় অভিযোগ দিলে এস আই সাব্বির ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা যাচাই করে এলাকাবাসীর তথ্য নিয়ে চলে যান। কিন্ত থানা থেকে কোন প্রকার সহযোগিতা না পেয়ে বিচারের আশায় নরসিংদী বিজ্ঞ আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত শিবপুর মডেল থানাকে বিষয়টি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিতে আদেশ দেন। মামলা চলাকালীন ২/৩ দিন আগে জোরপূর্বক জমিতে লাগানো বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায় উক্ত আসাদ গঙরা । লাল মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। শিবপুর মডেল থানার জিডি নং ৪৭৭/তারিখ১০/১২/২৩ইং
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন