আজ স্বাধীনতা দিবস

বাঙ্গালির গৌরবের ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস আজ। সবুজ জমিনে রক্তিম সূর্য খচিত পতাকার ৫১ বছর

আজ স্বাধীনতা দিবস

বাঙ্গালির গৌরবের ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস আজ। সবুজ জমিনে রক্তিম সূর্য খচিত পতাকার ৫১ বছর। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল যার নাম বাংলাদেশ। একাত্তরের ২৫ মার্চের কালরাতের শেষ প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঘোষণাকে বাস্তবে রুপ দিতে গর্জে ওঠে মুক্তপাগল বাঙ্গালির হাতিয়ার । ২৬ মার্চ প্রথম প্রহরে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিনটি ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি