নবনির্বাচিত চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে আলোকডিহি জান বকস্ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে ফুলেল শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কতৃক নবনির্বাচিত চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নন্দন কুমার দাস, জনাব রইসুল আজম, ড. সফিনুর রহমান, জনাব সন্তোষ কুমার, আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আবু হান্নান মোঃ সাদেক ছোটন জনাব জুলফিকার সোবহান, জনাব মনোয়ার হোসেন, জনাব রুবেল আহমেদ, জনাব নুরেআলম সিদ্দিক নয়ন, জনাব শাহ শহীদ আহমেদ, নাজিমুদ্দিন বাবু, জনি মাহবুব সহ আরো অনেকে। দীর্ঘক্ষণ আলাপচারিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় নবগঠিত এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের লক্ষ এবং উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান