মসলার দাম বেড়েছে

বাজারে সকল ধরনের মসলার দাম কেজিপ্রতি ৫ থেকে ১০০ টাকা করে বেড়েছে।

মসলার দাম বেড়েছে
ছবি: খিলক্ষেত বাজার

বাজারে সকল ধরনের মসলার দাম কেজিপ্রতি ৫ থেকে ১০০ টাকা করে বেড়েছে। গত রমজানে যার দাম ছিল ২০০ টাকা তা ৩০০ এসে দাড়িয়েছে। সয়াবিন তৈল ধাপে ধাপে দ্বিগুন হয়েছে। আসতে আসতে সকল ধরনের মসলার দাম বাড়ছে। বিক্রেতারা মসলা সহ সকল ধরনের পণ্য নিজেদের ইচ্ছানুযায়ী দাম বাড়াচ্ছে। এতে সরকার কোন হস্তক্ষেপ করছে না মনে হয় বোবা হয়ে গেছে।

আজ সন্ধায় খিলক্ষেত রেললাইন বাজার এ এক মসলা দোকানদারকে প্রশ্ন করলে যে, মসলার দাম দেড়মাস আগে যা ছিল দেড়মাস পরে তা ৫ থেকে ১০০ টাকা করে কেজি প্রতি বাড়ালেন কেন প্রতি উত্তরে জবাব দেন যে আমাদের বউ বাচ্চা আছে বেশি দরে সব জিনিস পত্র কিনতে হচ্ছে । ইচ্ছে থাকলেও আমরা ক্ষুদ্র ব্যবসায়িকরা দ্রব্রের মুল্য কমাতে চাইলেই তা করতে পারছি না। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ দৈনিক বাজার দর বলছে, এলাচ, দারুচিনি, লবঙ্গসহ সব ধরনের মসলা ৩ থেকে ১১ শতাংশ বেড়েছে। মাসখানেক আগে প্রতি কেজি লবঙ্গ পাওয়া যেত এক হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকায় । এখন কিনতে খরচ পড়ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা। দাম বেড়েছে এলাচেরেও । এক মাস আগে ভালো মানের এলাচের দাম কেজি দুই হাজার ৫০০ টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৭০০ টাকা। আদা রসুনেরও দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। এক সংবাদ মাধ্যমে জানা গেছে পাইকারী বাজারে দাম না বাড়লেও দাম বেড়েছে খুচরা বাজার গুলোতে।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি