ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনায় পরিবর্তন

জাতীয় পরিচয়পত্রছাড় ট্রেনভ্রমন অসম্ভব!

ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনায় পরিবর্তন
ছবি: এস.এম. মাসুম বিল্লাহ

জাতীয় পরিচয়পত্র ব‍্যবহার করে 'টিকিট যার ভ্রমণ তার' নীতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গত পহেলা মার্চ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। তবে কেউ সপ্তাহে দুইবারের বেশি টিকিট কিনতে পারবেন না বলে তখন জানানো হয়। বর্তমানে এ নির্দেশনার পরিবর্তন এসেছে। এখন চাহিদা

মত যত খুশি টিকিট কিনতে পারবেন টিকিট প্রত‍্যাশিরা। গত শুক্রবার ১০ ই মার্চ এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদত আলী। 

তিনি জানান, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির নতুন পদ্ধতিতে পরিবর্তন এনেছে রেলওয়ে। এনআইডি দেখিয়ে যেকোন যাত্রী সপ্তাহে যতবার খুশি আন্তঃনগর টিকিট ক্রয় করতে পারবেন। তবে সপ্তাহে দুইবারের বেশী টিকিট কেনার নির্দেশনা উঠে গেলেও কোন যাত্রী একই স্টেশন থেকে দিনে একবারের বেশি টিকিট কিনতে পারবেন না।

নতুন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, কোন যাত্রী ঢাকার কমলাপুর থেকে চট্রগ্রামের ট্রেনের টিকিট দিনে একবারই এক সঙ্গে ৪টি কিনতে পারবেন। তিনি ঔদিন কমলাপুর থেকে আর টিকিট কিনতে পারবেন না। তবে একই দিনে চট্রগ্রাম থেকে ফিরতি টিকিট কিনতে পারবেন।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি