আন্দোলনকে গতিশীল করার জন্য ফেনী জেলার বিভিন্ন উপজেলাধীন ইউনিয়নের কর্মী সভা!
গত ০৯ ই মে আবু বক্কর সিদ্দিক মারুফ এর সভাপতিত্তে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোনাগাজী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কে.এম ফকরুদ্দিন ফারুকের শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, বিশেষ অতিথি স্বেচ্ছসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক রকিবুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনৈতিক সাধারন সম্পাদক আব্দুল হাই ছুটটু ও সঞ্চলনা দায়িত্বে ছিলেন আবুল মনজুর সবুজ । অনুষ্ঠিত সভায় ৯ টি ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক দলের সকল কর্মী ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মী সভায় স্বেচ্ছাসেবক দলের একদফা দাবী আন্দোলন ও পরবর্তি কেন্দ্র ঘোষিত কর্মসুচী বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি