মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন এর আরাজি গোবিন্দপুর মৌজার শিক্ষানুরাগী শাহিনুর রহমান চৌধুরীর নেতৃত্বে এলাকার গন্যমান্য দান অনুদানে স্থাপিত হয়েছে চৌধুরী টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ। প্রতিষ্ঠা লগ্ন থেক বর্তমান প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করে আসছেন শাহীনুর রহমান চৌধুরীর শাহীন। তত্ত্বে জানা যায়, ১একর জমি জুড়ে কলেজটি স্থাপিত, জমি দাতা হিসেবে, মোঃ আবু সাঈদ, মাজেদুর রহমান, ও নুর ইসলাম। শুরুতে কলেজ উন্নয়নে ভূমিকা রাখলেও পরবর্তীতে ব্যাপক অনিয়ম, দূর্নীতি,স্বজন প্রীতি, সেচ্ছাচারিতা,ইত্যাদি বিশৃঙ্খলা কাজে জড়িয়ে পড়লে অনেকে উনার সংগ ত্যাগ করেন।
শাহীন চৌধুরী একক ক্ষমতা বলে উনার স্ত্রী জিন্নাত মহল বেগমকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন,যার ইনডেক্স নং৩০০৬০৫৮ এবং ইংরেজি ২০২০ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।প্রতিষ্ঠানের নিম্নমান সহকারী মোঃ মতিয়ার রহমান অভিযোগ করেন, "জিনাত মহলের সনদ সঠিক নয় এবং তা প্রমানিত হলে উনার বেতন বন্ধ হয়ে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় রায় বলেন, ২০১৯ সালে ১৩ সদস্যের একটি কমিটি ছকে সভাপতি ও অন্যান্য সদস্যের নাম থাকলেও ৬নংঅভিভাবক সদস্য ও ৯নংশিক্ষক প্রতিনিধি মহিলার নাম ছাড়াই ২বছরের জন্য কমিটি অনুমোদন প্রাপ্ত হয়।দপ্তর স্বারক নং-৫৭.১৭.০০০০.৪০২.০৫.০৫৬ প্রতিমাসে এ কলেজে ২লাক৫০ হাজার টাকার বেশি সরকার কে বহন করতে হয়। বিরগন্জ প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান