দিনাজপুরে দুটি মতবিনিময় করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
আগামী ১৫ সেপ্টেম্বর দিনাজপুরে দুটি মতবিনিময় করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ প্রথমটি হাবিপ্রবিতে, সকাল ১০ টায়। দ্বিতীয়টি পলিটেকনিক ইনস্টিটিউটে,বিকাল ৩ টায়। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'একমাত্র' কমিটি থেকে নির্ধারিত প্রতিনিধিগণের চলমান গণসংযোগের অংশ হিসেবে এদিন দিনাজপুর জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান সিনিয়র শিক্ষার্থীরা। এ আন্দোলনের অংশীদার কেউ একা নয়, কোনো গোষ্ঠী নয়,নির্দিষ্ট শহর নয়।প্রত্যেকটি শিক্ষার্থী, সকল সাধারণ মানুষ,পুরো দেশ ৷ তাই আসুন, কথা বলুন, জানান আপনার রাষ্ট্রচিন্তা। 'রাজনীতি' বুঝিনা থেকে 'অপরাজনীতির বিরুদ্ধে একতাবদ্ধ' হয়ে তৈরি হোক একটা প্রজন্ম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান