মির্জাগঞ্জে আ. লীগ নেতা সোহেল আর নেই
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ আর নেই। বুধবার ( ১ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল ৯ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বেলা ১১ টায় আমড়াগাছিয়ার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। চিরতরে বিদায় নিয়ে শায়িত হবেন পারিবারিক গোরস্থানে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন