টেকনাফের ১ লাখ ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করছে র্যাব
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় র্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটককৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ এর ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০), অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান,এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান,টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মোঃ শফিক উল্লাহ নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো ৩/৪ জন মাদক কারবারী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে বিধি মোতাবেক তল্লাশী করে তেলের গ্যালনের ভিতর থেকে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশসহ সাথে থাকা অন্যান্য সহযোগীদের তথ্যাদি র্যাবের আভিযানিক দলের নিকট প্রদান করে। গ্রেফতারকৃত মাদক কারবারী পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে জানায়। তিনি আরো জানান, এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক