মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেন নানা আয়োজনের মধ্য দিয়ে।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সনামধন্য নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম এর হাত ধরে উপজেলা প্রশাসন মির্জাগঞ্জ বাংলা নববর্ষ ১৪৩২ নানা আয়োজনের মধ্য দিয়ে বরন করেন। সোমবার ১৪ (এপ্রিল) ১ লা বৈশাখ ১৪৩২ কে নানা আয়োজন ঘিরে বর্ষবরণ করে নেন এবং বর্ষবরণ র্যালি আয়োজন করেন এতে অংশনেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন দিন ব্যাপী নানা আয়োজনের ব্যাবস্থা করে রেখেছেন মানুষকে উৎসাহ আনন্দ উপভোগ করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার আয়োজন করেন। মির্জাগঞ্জের প্রায় এলাকায় পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য নববর্ষে কে ঘিরে ঘোড়ার দৌড় নৌকা বাইচ তেল মেখে কলাগাছ উঠা হাডুডু সহ নানান আয়োজন করেন গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার প্রায় ঘরেই নতুন বছর উপলক্ষে পিঠা মিষ্টান্ন গোস ভাত এর ব্যাবস্থা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন