টেকনাফ ২ বিজিবির অভিযানে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা সহ আটক -১

টেকনাফ ২ বিজিবির অভিযানে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা সহ আটক -১
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)র অভিযানে  ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ ব্যক্তিকে আটক করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মে   রাতে সাবরাং বিওপি’র দায়িত্বাধীন এলাকায় একটি সুসমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়ন করা হয়। পরে, মধ্যরাতে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফ নদির মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত  হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রুত অভিযান পরিচালনার জন্য নিয়োজিত করা হয়। বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী স্থানে অবস্থানরত বিজিবি’র টহলদল অধিনায়কের নির্দেশনা মোতাবেক মায়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মায়ানমার অংশের নাফ নদীর আরো গভীরে চলে যায়। এসময় নাফ নদীতে দুইজন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান সনাক্ত করা গেলে বিজিবি নৌ টহলদলসমুহের সমন্বিত অভিযানে একজন আসামি বিশেষভাবে মোড়কজাত ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ  ১ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। কামাল হোসেন (৪২), পিতা-মৃত আব্দুল আমিন, গ্রাম-সুদাপাড়া ডেইলপাড়া, পোস্ট-মংডু, থানা-মংডু, জেলা-আকিয়াব, মায়ানমার বলে জানায়। বর্তমানে, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানাতে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক