ভালোবাসি প্রাপ্তী প্রত্যাশায় অনুভবে - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
ভালোবাসি প্রাপ্তী প্রত্যাশায় অনুভবে - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ জান্নাতুল কানিজ অনন্যা, প্রিয়দর্শিনী-কে উৎসর্গীত)
তুমি খোঁজনি এতটুকুও ভালোবাসা
ভালোবাসতে আত্মায় স্বত্তায় ভালোবেসে,
চেয়েছো পূরাতে আকাঙ্খিত উচ্চাশা
পাওনি! চাওনি ভালোবাসা আবেশে।
যে টুকু বাসনা তোমার স্বত্তা জুড়ে
তাতো কেবলি বিচরণ করে তব আত্মায়,
রেখেছো তা হৃদয়ে পুন্জিভূত করে
তোমার ভালোবাসার অস্তিত্ব তা তোমার স্বত্তায়।
তুমি নও মুক্ত ভালোবাসার পূজারী
নও তুমি শুভ্র,তুমি কদাচিত দেমাগী,
নারীত্বে পারোনি হতে যে অহংকারী
আফসোস তবুও তোমার প্রেমে অনুরাগী।
তিলে-তিলে ঘৃণা রাশি করে পূন্জীভুত
ভুলতে পারিনি তবুও চেষ্টা করে,
তুমি না বলা ভালোবাসায় অপরাজিত
ভালোবাসার স্বত্তায় আকাংখার বীণা সুরে।
তুমি যাচিত ভালোবাসার অপ্সরা
একান্তে নিভৃতে আমার ভালোবাসায়,
ভুলতে চাইলেও পারিনি ভুলতে অধরা
তুমিতো আছো কেবলি প্রাপ্তী প্রত্যাশায়।
যে টুকু ভালোবাসা গেছে ক্ষয়ে
আর করবনা ব্যয় ভালবাসা হিসেবে,
ভালোবাসাহীন সময় যদিও যাক না বয়ে
তবুও ভালোবাসা পূষে রাখব অনুভবে......
(তাং ২ রা জুন ২০১৭ ঈশায়ী, রাত-১১:৪৬_১২:০০,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, ডাকঘরঃ কুয়াবাসী,
উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনা-৬৬১০)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ