গড়বাড়ি বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস কার্যালয়ের উদ্ভোধন

গড়বাড়ি বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের   অফিস কার্যালয়ের উদ্ভোধন
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার শিবপুর উপজেলার ১নং দুলালপুর ইউনিয়ন এর গড়বাড়ি বাজারে ১৪ইং জুন শনিবার সন্ধ্যায় ইউনিয়ন শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের অস্থায়ী অফিস কার্যালয়ের ফিতা কেটে অফিসটির শুভ উদ্ভোধন করেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার(কালা মিয়া )। শিবপুর উপজেলা বিএনপির সদস্য,শরীফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,মোহাম্মদ আকরামুল হাসান, শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি, তরুন মৃর্ধা, যুবদল নেতা রফিকুল ইসলাম মৃর্ধা, প্রমুখ। এছাড়া শিবপুর উপজেলা, দুলালপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন