১১নং তেতুলিয়া ইউনিয়নে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ২৬টি টিউবওয়েল বিতরণ বিতরণ করা হয়েছে

১১নং তেতুলিয়া ইউনিয়নে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ২৬টি টিউবওয়েল বিতরণ বিতরণ করা হয়েছে
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর উপজেলার ১১নং তেতুলিয়া ইউনিয়নে কিছু অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য ২৬টি টিউবওয়েল বিতরণ করা হয়ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর, দিনাজপুর-৪ খানসামা-চিরিরবন্দর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা। তিনি বলেন,"মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমরা অসহায় মানুষের পাশে! বিশুদ্ধ পানির অভাব যেন কারো জীবনে দুর্ভোগের কারণ না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের পাশে থেকে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।" এ-সময় ইউনিয়ন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান