নাইক্ষ্যংছড়ি'র দোছড়ি ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ

নাইক্ষ্যংছড়ি'র দোছড়ি ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র দোছড়ি ইউনিয়নের একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছেন বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯নং বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ফাঁস খাওয়া যুবকের নাম মনজুর আলম (২৫) পিতাঃ আমির হামজা। ঘটনা স্থানের যৌথ একটি রাবার বাগানের মালিক, আবু বক্কর, দিল মোহাম্মদ জানান, গত দুইদিন ধরে আমাদের বাগানে মনজুর আলম লেভারের কাজ করেছিলেন। আজ সকালে মর্মান্তিক ও দুঃখজনক এই বিষয় জানতে পেরে খুব খারাপ লেগেছে এবং জানার সাথে সাথে পুলিশ প্রশাসনকে ফোন করে জানিয়েছি।

বাইশারী ইউনিয়ন বিএনপি'র (সাবেক) সভাপতি আব্দুল করিম বান্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থানে উপস্থিত হয়ে, তার বাবা আমির হামজাকে সান্তনা দিয়ে বলেন, এটি একটি দুঃখজনক বিষয় এই লাশের যাবতীয় খরচ বাগানের মালিকরা বহন করবে। পিতা আমির হামজা বলে, আমার ছেলে আমাদের অজান্তে চট্টগ্রামে আরেকটি বিয়ে করে, বউ পারভিন আক্তার মৃত পিতাঃ নূর হোসেন একটি মামলা দায়ের করেন ওই মামলার নোটিশ পেয়ে মনজুর আলম ঘর থেকে বের হন। তার ছোট ভাই অনেক খোঁজাখুঁজির পর সকালে সংবাদ পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখে রাবার গাছে গলায় ফাঁস ঝুলন্ত অবস্থায় তার লাশটি দোল খাচ্ছে।

মনজুরের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন, সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ির লতাবনীয়া পাহাড়ে রাবার গাছের সঙ্গে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। গত রোববার রাবার বাগানে কাজের উদ্দেশ্যে নিহত মনজুর আলম নিজ বাড়ি থেকে বের হয়েছিল। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এই লাশটি রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের আমির হামজার ছেলে। কোন কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি