মির্জাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবীন বরন সবক ও দোয়া অনুষ্ঠান হয়
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অসংখ্য মাদ্রাসা, স্কুল, কলেজ রয়েছে এর মধ্যে আলিয়া ও ফাযিল মাদ্রাসাও আছে প্রায় অনেকগুলা এগুলোর প্রায় প্রতিষ্ঠানেই আজ সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর ২৫ (সোমবার) সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলিম ২০২৫ শিক্ষার্থীদের সবক ও দোয়া অনুষ্ঠান। অএ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জনাব মাওঃ আবুছালেহ খাইরুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী ও সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা। সবক ও দোয়া অনুষ্ঠানে অএ মাদ্রাসার শিক্ষকদের মধ্যে অনেকেই দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই সুবিদখালী দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের তা অন্য মির্জাগঞ্জে কোথাও মনে হয় দেওয়া হয় না এখানে এক সুন্দর পরিবেশ দক্ষ শিক্ষক মন্ডলি খেলাধুলার জন্য এক সুন্দর মাঠ চমৎকার পরিবেশ সহ মাদ্রাসার নানান সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। আজ একই সাথে মির্জাগঞ্জের আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ফুল দিয়ে আলিম ২০২৫ শিক্ষার্থীদের বরণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন