টেকনাফে র‍্যাবের অভিযানে ভাড়াবাসায় আশ্রিত ১৫ জন রোহিঙ্গা ও ২ বাড়ির মালিক আটক

টেকনাফে র‍্যাবের অভিযানে ভাড়াবাসায় আশ্রিত ১৫ জন রোহিঙ্গা ও ২ বাড়ির মালিক আটক
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র‍্যাব ১৫ সদস্যরা। আটক আশ্রয়দাতারা হলো-  টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফয়াজ (৬৫)। সোমবার (৬ অক্টোবর) রাতে  টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশানে অভিযান চালিয়ে ওইসব রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক। তিনি বলেন, কতিপয় কিছু রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশন-এ বসবাস করার খবর পেয়ে র‍্যাব-১৫, সিপিসি-১ এর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধভাবে বসবাসরত  ১৩ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে আব্দুল্লাহ ম্যানশনের মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক