পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে নানা আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ ”ত্ত্বর থেকে বের হয়ে মডেল স্কুলে গিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
পজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডলের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়া, থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সী, এনসিপি নেতা আব্দুল গনি, উদ্যোক্তা শিরিনা, সাইফুল, ফজিলা ও শচীন চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারিসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রত্যেক অংশগ্রহণকারী খামারিদের পুরস্কার তুলে দেন অতিথিরা।.
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান