পীরগাছায় শিবদেব চর দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় নতুন শিক্ষাবর্ষ ২০২৬-কে স্বাগত জানিয়ে শিবদেব চর দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে শিবদেব চর দ্বি মুখি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ বই উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ লাল মিয়া ও সহকারি শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এই সময় অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লাল মিয়া জানান, নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, বই উৎসব শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন শিক্ষাযাত্রার সূচনা।তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে নিয়মিত পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান