দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা ও লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা ও লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবিঃ মোঃ হৃদয় হোসেন

দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ

দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান এবং নারী কর্মীদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় আলেম-ওলামা, দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে ব্যানারে ঝালকাঠি-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফয়জুল হক-এর ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শন করা হয়। ব্যানারে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা ও নারী কর্মীদের লাঞ্ছিত করা অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় নেতৃবৃন্দ আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন