হোমনায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা

হোমনায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা সদরে ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে হোমনা সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের। অভিযানকালে একটি দোকানে খাবারের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া অপর একটি দোকানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর অনুমোদনবিহীন লবণ বিক্রির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ দুটি অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভেজাল ও অননুমোদিত পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের জানান, কালোবাজারি, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি এবং অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ