চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে আটক!

চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে আটক!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

নিয়মিত মামলা এবং ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১০ মার্চ মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২), সোহেল রানার (৩১) বিরুদ্ধে নিয়মিত মামলা ও ৫ জনকে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা প্রত্যেকে ৩ মাসের করে বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলো- ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬), বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ১১ মার্চ বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মুল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে চিরিরবন্দরে ১১ মার্চ বুধবার বিকেল ৫ টায় অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নয়াপাড়া এলাকার জগদীশ চন্দ্র রায়ের বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় তার ছেলে নয়ন রায়কে (২২) এস আই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ আটক করে। সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, এক পিস টাপেন্ডাউল ট্যাবলেট, ১ টি গ্যাস লাইট ও রাংতা কাগজসহ আসামীকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান