হ্নীলা দারুল হিজরাহ্ ইনস্টিটিউট মাদ্রাসার নতুন মুহতামিম হিসেব শাইখ নুরুল আমিন আল মাদানী কে দায়িত্ব প্রদান

হ্নীলা দারুল হিজরাহ্ ইনস্টিটিউট মাদ্রাসার নতুন মুহতামিম হিসেব শাইখ নুরুল আমিন আল মাদানী কে দায়িত্ব প্রদান
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

ঐতিহ্যেবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদারপাড়া দারুল হিজরাহ্ ইনস্টিটিউট মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছেন মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক মদিনা ইউনিভার্সিটির  স্কলার মাওঃ শাইখ নুরুল আমিন আল মাদনী। গত ০৯ মার্চ তারাবীহ্  নামাজের পর দারুল হিজরাহ্ ইনস্টিটিউট মাদ্রাসা প্রাঙ্গণে   মাদ্রাসা পরিচালনা কমিটির এক বৈঠক পরিচালনা কমিটির  সভাপতি আবুবকর আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ সভাপতি মাওঃমুহাম্মদ শফি,সেক্রেটারি মাইমুন করিম,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর রহমান হাশেমী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক শামসুল আলম শারেক,ক্যাশিয়ার আহমদ হোসাইন,মাও:শাইখ নুরুল আমিন আল মাদানী,বর্তমান মুহতামিম আব্দুলখালেক নিজামী, সহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ,পরিচালনা কমিটির বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বৈঠকের এক সিদ্ধান্তে মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক মাও:শাইখ নুরুল আমিন  আল মাদানী কে মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।সেই সাথে বর্তমান মুহতামিম মাও : আব্দুল খালেক নিজামী কে নায়েবে মুহতামিমের দায়িত্ব প্রদান করা হয়।আশাকরি দারুল হিজরাহ্ ইনস্টিটিউট মাদ্রাসা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায়, মুহতামিম  ও শিক্ষকদের পরিচালনায় আগামীতে উক্ত মাদ্রাসা  এতদাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে অগ্ররণী ভুমিকা রাখবে।এ ক্ষেত্রে নতুন দায়িত্ব ভার নেয়া শায়খ নুরুল আমিন আল মাদনী পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক