বগুড়া শহর ১৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কামাল পাশার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

বগুড়া শহর ১৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক  কামাল পাশার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  ও ইফতার মাহফিল
ছবিঃ মোঃ রিপন ইসলাম

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহর ১৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কামাল পাশার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শাখারিয়া দক্ষিণপাড়ায় ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম,সহ সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ করিম মিস্টার, জুয়েল, বগুড়া শহর ১৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বাপ্পি, এখলাস, সোনামিয়া, করিম, মাজুল, নিশাদ, আঃ গফুর, সিরাজুল, জিয়া, ইসমাইল, সমিত, রিপন, ছাত্রনেতা রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মাইমুল ইসলাম নেছারী। দোয়া শেষে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম