চিরিরবন্দরে অমরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে কারেঙ্গাতলি স্কলার রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।এ সময় অমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহমুদ আলম, সহ-সভাপতি মোঃ আবেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে মাননীয় হুইপকে বরণ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান