ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ

ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম আলিম মাদ্রাসা পরিচালনার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী নবনির্বাচিত সভাপতিসহ একটি অ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক আইন বিষয় সম্পাদক ও যুবদলের ১ নাম্বার সদস্য, কুমিল্লা দঃ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, কুমিল্লার আইন অঙ্গনের সুপরিচিত মুখ এবং কুমিল্লা জজ কোর্টের এপিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। ​গত ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন লাভ করেছে।


​কমিটির অন্যান্য সদস্যবৃন্দ:
​সভাপতি: মো: আরিফুর রহমান ,
​অভিভাবক সদস্য: মো: ইমতিয়াজ মিয়া ,
​সাধারণ শিক্ষক সদস্য: আষা মোহাম্মদ নুরে আলম খান, ​সদস্য সচিব: অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ
​মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে কিছু বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কার্যক্রম এড়ানো, বর্তমান অ্যাডহক কমিটির নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করা এবং আসন্ন পরীক্ষার ফলাফল মানগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে কার্যকর দায়িত্ব পালন করা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ