স্ত্রী হত্যার অভিযোগ, যুবদল নেতা রাসেলের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রে/প্তারের দাবিতে থানা ঘেরাও করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে থানার সামনে অবস্থান নিয়ে তাঁরা হত্যা মামলা গ্রহণ ও অভিযুক্তের গ্রেপ্তার দাবি করেন। নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা নিলেও পরিবারের দাবি, হত্যা মামলা নিতে হবে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী