ধর্মপ্রিয় মহাথের মহোদয়ের ৫৩তম জম্মদিন ও ৩৩তম উপসম্পদা উপলক্ষে বিনম্র শ্রদ্ধা রহিল

ধর্মপ্রিয় মহাথের মহোদয়ের ৫৩তম জম্মদিন ও ৩৩তম উপসম্পদা   উপলক্ষে বিনম্র শ্রদ্ধা রহিল
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার আবুরখীল দক্ষিণ ঢাকাখালী জেতবন বিহারের বিহারধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাহিত্য সচিব বাংলাদেশ বৌদ্ধ চিকিৎসা তহবিলের সদস্য, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি, আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের প্রাক্তন সাধারণ সম্পাদক, বিনয়ী,মানবিক, মিষ্টভাষী ও সুদেশক— পরম পূজনীয় কল্যাণমিত্র সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথের (এম.এ) মহোদয়ের ৫৩ তম শুভ জন্মদিন ও ৩৩ তম শুভ মহান উপসম্পদা দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা, আন্তরিক প্রীতি, গভীর ভক্তি ও অফুরন্ত শুভেচ্ছা বন্দনা।

এই পুণ্যময় শুভক্ষণে পরম পূজনীয় ভান্তের নীরোগ দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, জীবন ও চিরমঙ্গল কামনা করছি। তাঁহার, প্রজ্ঞা, শীল, সমাধি ও ধর্মীয় আদর্শের আলোয় আলোকিত হোক অসংখ্য মানুষের জীবন। তাঁর মহৎ ধর্মীয় কর্মধারা ও বুদ্ধশাসনের সেবায় নিবেদিত জীবন আরও বহুকাল ধরে মানবকল্যাণে অবদান রাখুক। ভগবান বুদ্ধের পবিত্র ধর্মের প্রচার ও প্রসারে তাঁহার নিরলস সাধনা এবং সংঘের প্রতি অপরিসীম অবদান যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক। পরম পূজনীয় ভান্তের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা বন্দনা ও অকৃত্রিম মৈত্রীময় শুভকামনা। সকল প্রকার বিপদ-আপদ থেকে মুক্ত থেকে, শারীরিক ও মানসিক প্রশান্তিতে পরিপূর্ণ হোক, দীর্ঘকাল ধরে বুদ্ধশাসনের গৌরব আলোকিত,বৃদ্ধিতে ভূমিকা রাখুন—এই প্রার্থনা করি। ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা শুভ জন্মদিন শুভেচ্ছা রহিল ও উপসম্পদা উপলক্ষে শ্রদ্ধা ও বন্দনা জানাই।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া