জাতীয়তাবাদী পেশাজীবী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ : আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে দেশব্যাপী সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড জোরদার
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার গতিশীল নেতৃত্ব, দিকনির্দেশনা ও সাংগঠনিক পরামর্শে সারা দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম ক্রমেই বিস্তৃত ও গতিশীল হচ্ছে। বিএনপির আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে নানা শ্রেণি-পেশার মানুষ সংগঠনটির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন কমিটি গঠন, সাংগঠনিক সভা, মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ততা মূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে নতুন নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে।
আরিফুল ইসলাম জিয়ার গতিশীল নেতৃত্বে সংগঠনটিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়ছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পেশাজীবীদের একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটিকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। নানা পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করছেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং পেশাজীবীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনটির জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে। তবে এই সাংগঠনিক অগ্রযাত্রাকে আরও অর্থবহ করতে হলে রাজনৈতিক আদর্শের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এদিকে আরিফুল ইসলাম জিয়া দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নয়ন কেবল কোনো একক শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়, বরং কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও আহ্বান জানান, দেশের বৃহত্তর স্বার্থ, জনকল্যাণ ও জাতীয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে। সরকারের জনকল্যাণ মূলক ও উন্নয়ন মূলক উদ্যোগ বাস্তবায়নেও নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক সহযোগিতা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পর্যবেক্ষকদের মতে, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে সারাদেশ ব্যাপী সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান