নওগাঁর মান্দায় প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অনুমোদন

নওগাঁর মান্দায় প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অনুমোদন
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছে।

সমিতির সাধারণ সদস্যদের কাছ থেকেও বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। এ অবস্থায় সমিতির সার্বিক কার্যক্রম ও সদস্যদের স্বার্থ বিবেচনায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন অনুমোদিত কমিটিকে সমিতির নিয়মনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সমিতির কার্যক্রম তদারকির জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল হাসিবকে। সিনিয়র সহসভাপতি মোজ্জামেল হক, সহসভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হক। তিন সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী। গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামীতে নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার