ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম হেরোইনসহ ০৬ জন মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস  ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম হেরোইনসহ ০৬ জন মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকার মহোদয়ের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ০১ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২:৩৫ ঘটিকায় ঈশ্বরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঈশ্বরগঞ্জ থানাধীন ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ০২ (দুই) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা, উদ্ধারসহ নিম্নবর্ণিত ০৫ (পাঁচ) জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও পরিচয়:
১। শাহরিয়ার ফয়সাল (২৫), পিতা-মৃত মোস্তফা জাহাঙ্গীর, মাতা-দিপালী খানম, সাং-সৈয়দ ভাকুরী।
২। মোঃ সাজু মিয়া (২৫), পিতা-মৃত কলিন উদ্দিন, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-শিমরাইল, ৬নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা।
৩। মোঃ সাকিব মিয়া (২৪), পিতা-মোঃ আঃ মতিন, মাতা-মোছাঃ রোখসাদা, সাং-দত্তপাড়া, ২নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা।
৪। মীর মোঃ আব্দুল্লাহ (২৪), পিতা-মীর মোঃ ইদ্দিস আলী, সাং-কাকনহাটি, ৯নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা।
৫। তন্ময় রায় চৌধুরী (২৫), পিতা-তাপস রায় চৌধুরী, মাতা-ষষ্ঠী রায় চৌধুরী, সাং-কালীবাড়ী, দত্তপাড়া, ২নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা।
সকলের থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ।

পরবর্তীতে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অপর এক মাদকবিরোধী অভিযানে মোঃ সাইফুলসহ আরও ০১ (এক) জন আসামিকে ২০ (বিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ০৬ (ছয়) জন আসামিকে গ্রেফতার এবং ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ০২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অদ্য দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক সম্রাট ইয়াবা ও হিরোইন এর মূল হোতা আসামি শাহরিয়ার ফয়সালের বিরুদ্ধে পূর্বের মামলা সংক্রান্ত তথ্য:
১। ঈশ্বরগঞ্জ থানার এফআইআর নং-০২, তারিখ-০১/১১/২০২৬ খ্রিঃ, জিআর নং-২৩৩, তারিখ-০১/১১/২০২৬ খ্রিঃ, সময়-১১:৫৫ ঘটিকা, ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২। সিআর মামলা নং-৫৯৩/২৫, তারিখ-০৩/১২/২০২৫ খ্রিঃ।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ সফল মাদকবিরোধী অভিযানে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং ওসি সাজ্জাদ রোমন ঈশ্বরগঞ্জ বাসীরসার্বিক সহযোগিতা চান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল