গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামে এক নারী গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী