নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা

নওগাঁর মহাদেবপুর দূর্গাপুরে এইচএসসি পরীক্ষা অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্নহত্যার চেষ্টা
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এইচএসসি পরীক্ষায় মাত্র এক বিষয়ে অকৃতকার্য (ফেল) হওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পরীক্ষার্থী। সৌভাগ্যবশত, সময়মতো উদ্ধার করে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত আছেন। একটি মাত্র পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না। সাময়িক এই ব্যর্থতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের সন্তানদের এই কঠিন সময়ে মানসিক সাপোর্ট দেওয়া অত্যন্ত জরুরি, যেন তারা কোনো চরম পথ বেছে না নেয়। সন্তানদের প্রতি আরও যত্নশীল হোন, তাদের পাশে থাকুন। জীবন একটিই, একে ভালোবাসতে শিখুন। সচেতনতা শিক্ষার্থী মানসিকস্বাস্থ্য জীবনসুন্দর।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার