পীরযাত্রাপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়া
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের নিজেদের অর্জন নয়, বরং এটি তাদের পরিবার, শিক্ষক এবং এলাকার জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সাহস, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যারা ভালো ফলাফল অর্জন করেছেন, তাদের পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তাদেরও হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
খোকন ভূঁইয়া ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবক ও সম্মানিত শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ