জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিলেট জেলার নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান- আরিফুল ইসলাম জিয়ার

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিলেট জেলার নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান- আরিফুল ইসলাম জিয়ার
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব, সহসভাপতি খন্দকার সালাহউদ্দিন রমি, সহসভাপতি মনিরুজ্জামান মনির এবং দপ্তর সম্পাদক এ এস এম আশিক উল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সিলেট জেলা পেশাজীবী দলের সাবেক আহ্বায়ক মঞ্জুর আহমদ খান, নবগঠিত জেলা কমিটির সভাপতি মো. হারুনুর রশিদ, সহসভাপতি মো. আব্দুল জলিল সাবু, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস ছামাদ এবং কৃষি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সৈয়দ ফয়ছল আহমদসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয়ে আরিফুল ইসলাম জিয়া দিক নিদেশনা দেন। সভায় আরিফুল ইসলাম জিয়া বলেন, সিলেটে পেশাজীবীদের সংগঠিত করা, তাঁদের মতামত ও উদ্যোগকে গুরুত্ব দেওয়া এবং নতুন নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। নেতৃবৃন্দ আরও বলেন, নবগঠিত কমিটির সদস্যদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা সিলেটে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বৃদ্ধি, পেশাজীবীদের স্বার্থ রক্ষার বিষয়গুলো তুলে ধরা এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

সিলেট জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়েছেন সংগঠনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা।

এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সিলেটে পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা আরও বাড়বে এবং তাঁদের নেতৃত্ব বিকাশের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে দক্ষ, দায়িত্বশীল ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান