সর্বস্তরের জনগণকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে পবিত্র কোরবানির ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসব। কোরবানির প্রকৃত চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, অনৈক্য ও বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে হবে। তিনি আরও বলেন, পবিত্র এই আনন্দের দিনে তিনি সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর কল্যাণ কামনা করেন। শুভেচ্ছা বার্তায় ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও মেহনতি মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান এবং পরিশেষে সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ