কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ঘের মালিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। সোমবার (২৫ মে-২৬) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম-'এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের করার অপরাধে ঘের মালিক কেরামত গাজীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান, অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ঘের মালিকরা আগেভাগেই মাছ চাষের প্রস্তুতি হিসেবে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন। এতে পরিবেশ ও পানি ব্যবস্থাপনার ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানির চাপ সৃষ্টি হয়ে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।