নওগাঁর মান্দা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ফল রণেমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

নওগাঁর মান্দা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ফল রণেমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. শায়লা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা প্রকল্ল বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সীমা কর্মকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, মোছা. রুমেলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. আজিমুদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং মো. শহীদুল্লাহ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। এছাড়াও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা সকলকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার