মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয় মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব এর সদস্যরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু, চিনি, সেমাই, দুধ, সাবান ইত্যাদি। অত্র ক্লাবের সাধারণ সম্পাদক  মোশারফ হোসেন রকি বলেন- আমাদের এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার এ ছোট্ট প্রয়াসে যে সকল প্রবাসী ভাই ও চাকুরীজীবি,ব্যবসায়ী ভাই সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চির- কৃতজ্ঞ। অত্র ক্লাবের সভাপতি আবুল কালাম  বলেন- আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আগামীতে  আরো বড় পরিসরে এ আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম