খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের আয়োজনে ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
সোমবার ২৮ রমজান(৮ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর আয়োজনে অত্র স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃজাকির হোসেন খোকার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে,খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাউসার রশীদ বিপ্লব,চরমান্দালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আনিস উদ্দীন শাহিন,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,শাহাদৎ হোসেন বাবুল,মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃবাকীউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতারের পূর্ব মূহূর্তে স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম