নর্থ টাউন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক নর্থ টাউন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে পরিবেশে খাদ্য পণ্য তৈরি যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্য পণ্য সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নর্থ টাউন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের ম্যানেজার মো: মোস্তাকিম আহমেদ কে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। রবিবার, ( ২৬ জুলাই ২০২৬) দুপুর ১২:০০ টায় পৌর শহরের এস. এস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এসময়ে উপস্থিত ছিলেন অভিযান চলাকালে জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট