কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই-২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেশবপুরের মূখ্য সমন্বয়কারী সম্রাট হোসেন, সমন্বয়কারী মাহফুজ হাসান ইমন, জুলাই আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াজেদ খান ডাবলু, কেশবপুর প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম প্রমূখ।
প্রস্তুতিমৃলক সভায় উপস্থিত সকলের মতামত ও আলোচনার ভিত্তিতে আগামী ৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা আফিয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, সুন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাংবাদিক সাদিক হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ