ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলায় তিনজন আসামি গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে ২১ বছর বয়সী এক মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের এক তরুণীকে একটি বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় আরও দুজন সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি শাহিন মিয়াসহ রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল