আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার

আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১. ৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া