ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে: ৩০ কেজি গাঁজা ও০১টি প্রাইভেটকারসহ আটক ২
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কপথে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন প্রাইভেটকারটি থামানো হয়। পরবর্তীতে গাড়িটি থেকে সুকৌশলে লুকানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১. আব্দুল আলী ওরফে মসম (৩২)— পিতা: মোঃ জারু মিয়া ওরফে জহির মিয়া, সাং: আমলাপাড়া কমলপুর (বালুর মাঠ), ৪ নং ওয়ার্ড, ভৈরব পৌরসভা, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
২. মোঃ ইমন মিয়া (২০)— পিতা: বাদল মিয়া, সাং: রতনপুর (৬ নং ওয়ার্ড, ৪ নং রতনপুর ইউপি), থানা: রায়পুরা, জেলা: নরসিংদী।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযানটি চালানো হয়েছে এবং এর স্থিরচিত্র ধারণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল