ময়মনসিংহ ঈশ্বর গঞ্জ থানা স্বাস্থ কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন পদোন্নতিপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অংশগ্রহনে জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মেডিকেল অফিসার আইসিটি, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল, এমটি ইপিআই,পরিসংখ্যানবিদ,স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল