ময়মনসিংহ ঈশ্বর গঞ্জের ভিবিন্ন স্কুল ফিডিং এর খাবার শিশুদের পুষ্টি অনিয়মের আড়ালে ব্যর্থ হচ্ছে প্রশাসন

ময়মনসিংহ ঈশ্বর গঞ্জের ভিবিন্ন স্কুল ফিডিং  এর খাবার  শিশুদের পুষ্টি  অনিয়মের আড়ালে ব্যর্থ হচ্ছে প্রশাসন
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের স্কুল ফিডিং কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু বাস্তব চিত্র যদি এমন হয়, তাহলে এই কর্মসূচির উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। বরাদ্দ রয়েছে, অথচ খাবার বিতরণে অনিয়ম। নির্ধারিত ৬টি কোম্পানির রুটি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। প্রতিদিনের বরাদ্দ ২৪ টাকা। কলার পরিবর্তে পেঁপে, কাঁচা কলা ও ছোট আকারের কলা সরবরাহের অভিযোগ রয়েছে। ডিম দেওয়ার কথা সপ্তাহে ৩ দিন, মাসে ১২ দিন। অথচ আগস্টে দেওয়া হয়েছে ৮ দিন, সেপ্টেম্বরে একদিনও নয়, আর অক্টোবরে মাত্র ৩ দিন! জানতে পারি ক্ষমতাসীন দলের কয়েকজন ব্যক্তির আন্ডারে পরিচালিত হচ্ছে এই স্কুল ফিডিং কার্যক্রম। প্রশ্ন হলো, ঈশ্বরগঞ্জে শিশুদের প্রাপ্য খাবার যাচ্ছে কোথায়? বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করছে কে?
শিশুদের পুষ্টি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি—অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বরাদ্দ ও ব্যয়ের স্বচ্ছ হিসাব এবং নিয়মিত মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল