ময়মনসিংহ ঈশ্বরগঞ্জেসরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত যুবলীগ কর্মী গ্রেফতার

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জেসরকার কর্তৃক  নিষিদ্ধ ঘোষিত যুবলীগ কর্মী গ্রেফতার
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন সরকারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন সরকার উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল রোববার মধ্যরাতে দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ এলাকা থেকে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রুমন জানান, গ্রেফতারকৃত আসামি আল আমিন সরকার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল